
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিকে গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে মনে করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী)। আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন দলটির প্রধান সমন্বয়ক মাসুদ রানা।
কোনো কমিশনের প্রস্তাবনা খারিজ করতে চান না জানিয়ে মাসুদ রানা বলেন, ‘আমরা দেখছি বাতিল করার একটা প্রবণতা আছে। নারী সংস্কার কমিশন সেটা বাতিল করে দাও। আমরা মনে করি, এটা অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। আমরা ঠিক-বেঠিক নিয়ে আলোচনা করব। বাংলাদেশে বহুদিন পরে একটা গণতান্ত্রিক পরিবেশ আনতে আমাদের কণ্ঠস্বর আরও জোরালো করা দরকার। আমরা কোনো কিছুকে বাতিল করে দেব না, মত-দ্বিমত সেগুলো রাখব, যেকোনো কমিশনের ক্ষেত্রেই।’
গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ জানিয়ে মাসুদ রানা বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে আর ফিরে আসতে না পারে এবং একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা, এটা আমাদের মূল আকাঙ্ক্ষায় ব্যক্ত করেছি। এই জায়গা থেকে এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি।’
বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসার আকাঙ্ক্ষার কথা জানিয়ে মাসুদ রানা বলেন, ‘ফ্যাসিবাদ কোনো দল আনে না, আনে একটা ব্যবস্থা। একটা সিস্টেমের মধ্যে যে যে উপাদান থাকলে ফ্যাসিবাদ আসে, সেটা বহাল থাকলে ফ্যাসিবাদের চেহারা পাল্টাবে, কিন্তু ব্যবস্থা পাল্টাবে না।’
বাংলাদেশের ইতিহাসের আলোকে মূলনীতির বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলে অন্য বিষয়ে একমত হওয়া সহজ বলে মনে করেন মাসুদ রানা।
সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার নিয়ে লিখিত মতামত দেওয়ার কথা জানিয়ে মাসুদ রানা বলেন, ‘এখানে অনেক বিষয় আমাদের কাছে যথার্থ মনে হয়নি, আরও ব্যাখ্যার প্রয়োজন আছে। এই বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা করতে হবে। মতপার্থক্য যে জায়গাগুলোতে আছে, আমরা যদি ধৈর্যসহকারে আলাপ-আলোচনা করতে পারি, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো আমরা একমত হতে পারব, তাহলে গণ-অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা, একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা তা করতে চাই।’
মাসুদ রানার নেতৃত্বে দলটির ১২ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু হঠাৎ শুরু হওয়া গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলার আশানুরূপ উন্নতি না হওয়াসহ বিভিন্ন ইস্যুতে ছয় মাস না যেতেই একটু বেকায়দার মধ্যে আছে সরকার। সেই সুযোগ কাজে লাগাতে মাঠে তৎপর বিরোধী দল।
৭ ঘণ্টা আগে
সরকারি তিতুমীর কলেজে দেয়াল লিখন কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির এক নেতা আহত এবং এক নারী সদস্যকে যৌন হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী...
১০ ঘণ্টা আগে
রাজধানীর দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা একটি দুঃসময় অতিক্রম করেছি। এমন এক অন্ধকার যুগ অতিক্রম করেছি, যেখানে বিরোধী দল করলে বেঁচে থাকার অধিকার ছিল না। বিরোধী মতের মানুষের স্বাভাবিক জীবনযাপন ও বাড়িতে ঘুমানোর অধিকারও ছিল না।’
১৩ ঘণ্টা আগে