
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারা দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাসেল আসন্ন এফবিসিসিআই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়।
এ সময় ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতির গতি ফেরাতে দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে যাতে দেশ একটি গণতান্ত্রিক সরকার পায় সে লক্ষে বিএনপি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকারত্ব দূরীকরণে বিএনপি বেসরকারি খাতকে আরও বেশি গুরুত্ব দেবে।
শওকত আজিজ রাসেল বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বহু মত ও পথ তাদের পাথেয়।
তিনি আরও বলেন, অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। গত আওয়ামী লীগ সরকারের সময় দেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং খাতসহ সবকিছু দুর্নীতির দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থার উত্তরণে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়তে ব্যবসায়ীরা বিএনপিকে যথাসম্ভব সহায়তা করবে।

দুর্বৃত্তরা, পতিত ফ্যাসিস্টরা এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে যারা কথা বলছে, তারা ডিসেম্বরে সরকার পতনের কথা বলছে। একদিকে ফ্যাসিস্টরা বলছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশও একই ধরনের কথা বলছে। এসবের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খুঁজে দেখা প্রয়োজন।
১৩ ঘণ্টা আগে
জনগণের সঙ্গে আলোচনা ও গণশুনানি ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পরিবহন ব্যয়, গণপরিবহনের ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়ছে। কোনো জিনিসের যদি দাম বৃদ্ধি করতে হয়, সেটা গণশুনানির মাধ্যমে করতে হবে...
১৭ ঘণ্টা আগে
‘সকল ক্ষমতা জনগণের’—এই দর্শনকে সামনে রেখে রাজনৈতিক প্ল্যাটফর্ম গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আরিফ সোহেল, বাকি ৩৫ জন সংগঠক...
১৮ ঘণ্টা আগে
মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজেরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন...
১৮ ঘণ্টা আগে