
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ–অভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, মৌলিক সংস্কারের পর আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যাঁরা নির্বাচন নির্বাচন করছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরও চার বছর অপেক্ষা করতে হতো। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না।’
আজ সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় নাহিদ এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘সংস্কার ও নতুন সংবিধান আমাদের গণ–অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন ও বিচারব্যবস্থা দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচারব্যবস্থা চাই এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের জাতীয় সংসদটাকে দুভাগে ভাগ করতে হবে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। যাতে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। শুধু প্রধানমন্ত্রীর কাছে একক ক্ষমতা থাকবে না। সরকারে যাঁরা থাকবেন, তাঁদের কাছেও ক্ষমতা থাকবে। সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। যার ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে।’
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানসহ সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা-উপজেলা শাখার নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
নাহিদ বলেন, নদীভাঙন, নদী দখল থেকে শুরু করে জামালপুরে শত শত সমস্যা রয়েছে। বিগত দিনে যাঁরা জনপ্রতিনিধি ছিলেন, ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি ছিলেন, তাঁরা জামালপুরবাসীর পক্ষে কাজ করেননি।
এনসিপির আহ্বায়ক বলেন, সমগ্র দেশে ঐকমত্য কমিশন সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাপ-আলোচনা চালাচ্ছে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করেছে।
এর আগে সকালে জেলা পরিষদ ডাকবাংলোয় জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শহরের হরিজন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করা না গেলে বর্তমান ব্যবস্থায় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই আরেকটি হাসিনায় পরিণত হবে। এই রাষ্ট্রব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে।’
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে হেনস্তা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগকে
৩০ মিনিট আগে
‘আমরা চেয়েছিলাম, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন হবে। সবাই ন্যায়সংগতভাবে সমান আচরণ পাবেন। কিন্তু আমরা দেখলাম, শুধু চেয়ার পরিবর্তন হয়েছে। কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ প্রতিমন্ত্রী হয়েছেন। ব্যক্তিগতভাবে অনেকের অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্রকাঠামোর পরিবর্তন হয়নি।’
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার করা ও দেশের অভ্যন্তরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ অর্থ দিয়ে দেশে অরাজকতা, বোমাবাজি ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীল...
২ ঘণ্টা আগে