Ajker Patrika

যে দলই ৫ বছর ক্ষমতায় থাকবে, আরেক হাসিনায় পরিণত হবে: মামুনুল হক

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২২: ২২
যে দলই ৫ বছর ক্ষমতায় থাকবে, আরেক হাসিনায় পরিণত হবে: মামুনুল হক
লক্ষ্মীপুর টাউন হলে আয়োজিত নাগরিক সমাবেশে আল্লামা মামুনুল হক। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করা না গেলে বর্তমান ব্যবস্থায় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই আরেকটি হাসিনায় পরিণত হবে। এই রাষ্ট্রব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা কমিটির আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার কথা রয়েছে, কিন্তু বিএনপি তা করতে দিচ্ছে না বলে অভিযোগ মামুনুল হকের। তিনি বলেন, ‘যারা কায়েমি স্বার্থবাদী, তারা কখনোই তরুণদের জেগে ওঠা নেতৃত্বকে মেনে নিতে পারে না। তাই আমি বলব, বিএনপিকে ভূতে ধরেছে—সেই ভূত, যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল।’

বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা লোকমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শায়খুল হাদিস আবদুল মতিন বিন হোসাইন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত