ঢাকা: হেফাজতে ইসলামের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব খুরশিদ আলম কাশেমী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন।
আজ বুধবার কাশেমীকে মোহাম্মদপুর এলাকা থেকে ও শারাফত হোসাইনকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, কাশেমী ও শারাফতের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের সঙ্গে হেফাজতের রিমান্ডে থাকা নেতা মামুনুল হকের ঘনিষ্ট যোগাযোগ ছিলো। ২০১৩ সালের নাশকতা ছাড়াও তাঁদের বিরুদ্ধে সম্প্রতি নাশকতার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার তাঁদেরকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এছাড়া গ্রেফতার হওয়া অন্যান্য হেফাজত নেতাদের থেকে পাওয়া তথ্য তাদের মাধ্যমে যাচাই বাছাই করা হবে।
পুলিশ জানিয়েছে, রিমান্ডে মানুনুল হকের জিজ্ঞাসাবাদে মুফতি শারাফতের নাম বেরিয়ে আসে। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের মুক্তি চেয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছিলো বাংলাদেশ খেলাফত মজলিস। সে বিবৃতিতে স্বাক্ষর ছিলো বুধবার গ্রেপ্তার হওয়া খুরশিদ আলম কাশেমী ও মুফতি শারাফত হোসাইনের। এর আগে এই বিবৃতিতে স্বাক্ষর করা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতাউল্লাহ আমিনীকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করা হয়।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১২ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৩ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৬ ঘণ্টা আগে