
নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার (২ আগস্ট) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এই দিন ধার্য করেন।
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের বিশেষ এজলাসে খালেদা জিয়ার পক্ষে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি পিছিয়ে দিতে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার পক্ষে নিয়োজিত সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিকভাবে তিনি অত্যন্ত দুর্বল বিধায় শুনানি করা সম্ভব হচ্ছে না।
দুর্নীতি দমন কমিশনের পিপি মোশারফ হোসেন কাজল আবেদনের বিরোধিতা করে বলেন, ‘ইতিমধ্যে এই মামলায় অনেক শুনানি হয়েছে। সময় মঞ্জুর করার এখন কোনো কারণ নেই। এ অবস্থায় অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হোক।’
উভয় পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়ার পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।
কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন। ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রিশ জনেরও বেশি নেতা-কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন— আপ বাংলাদেশ-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সভাপতি রিফাত রশিদ ও এবি পার্টির
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ রোববার ১৯ এপ্রিল এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।
১৫ ঘণ্টা আগে
সরকারের বিরোধিতার অভিযোগে এ এম হাসান নাসিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি তাঁর অনতিবিলম্বে মুক্তি দাবি করেছে।
১৮ ঘণ্টা আগে