
বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা শায়খ জিয়াউদ্দীন আহমেদ এবং মহাসচিব হয়েছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, আবদুর রব ইউসূফী, আবদুল কুদ্দুস বারাকাতুল্লাহ। যুগ্ম-মহাসচিব হিসেবে কমিটিতে দায়িত্ব পালন করবেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, আল্লামা মাসউদুল করীম, তাফাজ্জুল হক আজীজী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা নাজমুল হাসান। প্রচার সম্পাদকের দায়িত্বে এসেছেন মাওলানা জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মুফতি জাকির হোসেন কাসেমী এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা আবদুল গাফফার।
কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা বদরুল ইসলাম, আবদুল মতীন, মাওলানা মুখলেসুর রফমানসহ প্রমুখ। জাতীয় কাউন্সিলে ১৮৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

আইনি নোটিশে দুদকের জনসংযোগ কর্মকর্তাকে গণমাধ্যমে প্রকাশিত তাঁর বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
১ দিন আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
১ দিন আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
১ দিন আগে