
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল শনিবার শোক র্যালি কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ।
কিন্তু আজ শুক্রবার রাত ১১টার পরে দলটি থেকে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত এ শোক র্যালি হবে না।
দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমে এসএসএম পাঠিয়ে এ তথ্য জানান। তিনি সেখানে লিখেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল (শনিবার) আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না।
গত ৩১ জুলাই আওয়ামী লীগ থেকে জানানো হয়, শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোক মিছিল শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। কিন্তু গত ১ আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগ থেকে জানানো হয় শুক্রবার নয়, শনিবার শোক মিছিল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
এদিকে একটি সূত্র জানিয়েছে, শোক মিছিল কর্মসূচি নিয়ে ঢাকা জেলা ও মহানগরের সংসদ সদস্যদের নিয়ে শুক্রবার বিকেলে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে বলা হয়, কোটা আন্দোলনকারীদের শুক্রবার মিছিল আছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তাই তাঁরা শুক্রবারের স্থলে শনিবার কর্মসূচি করার পরামর্শ দেন। পরে বিষয়টি আওয়ামী লীগের হাইকমান্ডকে জানানো হলে শুক্রবারের স্থলে শনিবার শোক মিছিল করার সিদ্ধান্ত হয়।
তবে শনিবারও ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে