
বিএনপির চেয়ারপারসন নিরাপদে দেশে ফিরবেন—এমন প্রত্যাশা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রে উত্তরণের পথে বিএনপির চেয়ারপারসনের দেশে ফিরে আসা তাৎপর্যপূর্ণ।
আজ মঙ্গলবার সকালে বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এটা আমাদের জন্য, জাতির জন্য আনন্দের দিন। আমাদের গণতন্ত্রে উত্তরণের যে সময়টুকু, সেই সময়ে তাঁর উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিন।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, তাঁর দেশে ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথকে আরও সহজ করবে। দেশকে বৈষম্যহীন একটি পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহায়তা করবে।’
লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন খালেদা জিয়া। গতকাল সোমবার স্থানীয় সময় ২টা ১০ মিনিটে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান। কাতারের দোহায় যাত্রাবিরতি করে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। তাঁর সঙ্গী রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
আরও খবর পড়ুন:

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান, ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা।
২ ঘণ্টা আগে
ভারতে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
৬ ঘণ্টা আগে
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
৮ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাই কেন্দ্রীয় একাধিক নেতা বিষয়টি জানিয়েছেন। নেতাদের দাবি, ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় ৪ হাজার সদস্যের এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
১০ ঘণ্টা আগে