সামনে কঠিন চ্যালেঞ্জ, তা মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন—সামনে নির্বাচনের চ্যালেঞ্জ, বিরোধী দলের আন্দোলনের চ্যালেঞ্জ, ভিশন ২০৪১ বাস্তবায়নের চ্যালেঞ্জ, আওয়ামী লীগকে সুসংগঠিত করার চ্যালেঞ্জ।
আজ সোমবার সকালে মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘এমারটি-৬ মেট্রোরেলের কাজ আগামী বছর সমাপ্ত হবে। বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হচ্ছে। ছয়টি এমআরটি লাইন হবে। এরপর শুরু হবে এমআরটি ওয়ান। রাজধানীর কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার পাতাল সড়ক ও দশ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড। দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে অচিরেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ কোনো আন্দোলন মোকাবিলা করার শক্তি সামর্থ্য আওয়ামী লীগের আছে। গঠনমূলক সমালোচনাকে তিনি স্বাগত জানান। তবে বিদ্বেষমূলক সমালোচনাকে নয়।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমানত।’ তিনি এ জন্য সবার সহযোগিতা কামনা করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবেন না। বসালে এ দেশের জনগণ বসাবেন। অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিজেরাই সমাধান করব।’
আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১২ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৩ ঘণ্টা আগে