
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমর ফেসবুক পোস্টে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি।
পোস্টে তারেক রহমান লিখেছেন, বিএনপি ও এর সহযোগী দলসহ গণতন্ত্রকামী সব পক্ষকে অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই মব কালচার ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত হতে হবে।
মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করতে পারি।
পোস্টে শেষে নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন তারেক রহমান। এ ছাড়া এ ঘটনায় আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
১২ ঘণ্টা আগে
সারজিস আরও বলেন, ‘এরপরও যদি আপনাদের মধ্যে দুর্নীতি দেখতে পাই, ঘুষের টাকার বিনিময়ে কাজ দেখতে পাই, তাহলে বাংলাদেশে যদি আবারও কখনো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এ দেশের মানুষ আপনাদের বিরুদ্ধেও নামবে। ওই দিন আর কেউ অফিসে অফিস করতে পারবেন না।’
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অব্যাহত থাকলে দেশের জ্বালানিসংকট পুরোপুরি নিরসন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
১৬ ঘণ্টা আগে
আসিফ মাহমুদ বলেন, যদি এই অনুসন্ধান করতেই হয়, তাহলে বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে, আমার বিরুদ্ধে নয়। আমি একেবারে ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, যে নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে, সেটি বিএনপি সরকার ক্ষমতায় আসার তিন মাস পরের ঘটনা।
২১ ঘণ্টা আগে