
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তাঁরা ‘অতি গোপনীয়’ অভিযোগ নিয়ে দুদকে এসেছিলেন বলে জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে দুদক থেকে বের হয়ে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভেরি কনফিডেনশিয়াল।’
অভিযোগ কাদের বিরুদ্ধে– এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন, ‘এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনশিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না। তা ছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।’
এ বিষয়ে এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না।’
সারজিস আরও বলেন, ‘আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি। এর বেশি কিছু বলছি না এখন।’
আরও খবর পড়ুন:

কর্নেল অলি বলেন, ‘সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা সরকারের বিরুদ্ধেও না, কোনো দেশের বিরুদ্ধেও না। আমরা বাংলাদেশের জনগণের যে সমস্যা সেই সমস্যার সমাধান চাই।’
১ ঘণ্টা আগে
সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘সেই অপমানের প্রতিশোধ নিতেই রাস্তায় নেমেছি।’
১ ঘণ্টা আগে
দেশে প্রতিবছর ১৫ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেন! অথচ এটি অনেকটাই প্রতিরোধযোগ্য জনস্বাস্থ্য সমস্যা। প্রয়োজন সময়মতো ঝুঁকি শনাক্ত ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
২ ঘণ্টা আগে
এনসিপির আহ্বায়ক বলেন, তারেক রহমানকে নির্ধারণ করতে হবে—তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন? তিনি কি হেলিকপ্টারে করে পালিয়ে দেশ থেকে যাবেন, নাকি সরাসরি ক্ষমতা থেকে পদত্যাগ করবেন?
৩ ঘণ্টা আগে