
একটি দল ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি আরও জানান, গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত এক সপ্তাহেই আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে।’
মাহদী আমিন আরও বলেন, ‘আমরা আরও দেখতে পাচ্ছি, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।’
তারেক রহমানের উপদেষ্টা আরও বলেন, ‘এটি স্পষ্ট, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে।’
মাহদী আমিন আরও জানান, তারেক রহমান আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) তাঁর নির্বাচনি সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার আগের রূপ দেখাচ্ছে। প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না, শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কেউ কেউ প্রথম দিকে ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। জনগণ পুরোনো পচা রাজনীতি আর চায় না।
৪ ঘণ্টা আগে
জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাকের’ ঘটনায় বঙ্গভবনের একটি ই-মেইলের সম্পৃক্ততার অভিযোগ করেছে দলটির আইটি বিভাগ। বিষয়টি নিয়ে কথা বলতে এবং প্রতিবাদ জানাতে আজ বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের একটি প্রতিনিধি দল।
৫ ঘণ্টা আগে
কেবল ১৬টি সংস্থা থেকে ৩৪ হাজার ৪৪২ জন পর্যবেক্ষক থাকার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘গত ২৬ জানুয়ারি নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারি যে, নির্বাচন কমিশন মোট ৮১টি স্থানীয় সংস্থার ৫৫
৫ ঘণ্টা আগে