বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায় দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের নেতারা নির্বাচন আতঙ্কে ভুগছেন। আসলে বিএনপি নেতারা প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন। তারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল। কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এ সেতু নির্মিত হয়েছে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
‘সরকার অজানা আতঙ্কে সব সময় উদ্বিগ্ন’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘এ ধরনের কাল্পনিক ও অসার বক্তব্যের মাধ্যমে তাদের নিজেদের হতাশা এবং রাজনৈতিক দীনতা উন্মোচিত হয়েছে। বাংলার জনগণ শেখ হাসিনা সরকারের নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণ আমাদের সঙ্গে আছে, তাই আমাদের কোনো উদ্বেগ নেই। জনগণের ওপর আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, দেশের জনগণই আমার সাহসের ঠিকানা।’
বিএনপির ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ব্যর্থতা থেকে বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় নিমজ্জিত হচ্ছে। শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে দলটির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার অতলে হারিয়ে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বারবার বলেছি, গণতন্ত্রের বিকাশে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিএনপির দায়িত্বহীনতা, দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে। তবুও তারা আত্মবিনাশী ও অপরিণামদর্শী রাজনীতি চর্চা করে যাচ্ছে। তারা লাগাতারভাবে দেশবিরোধী ও উন্নয়নবিরোধী অপপ্রচার এবং গুজব ছড়িয়ে যাচ্ছে।’
বিএনপি প্রকৃতপক্ষে ষড়যন্ত্রমুখী জনবিরোধী অপশক্তি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলটি কখনো বিপদে মানুষের পাশে দাঁড়ায় না। বানভাসি মানুষের পাশে যখন সরকার এবং আওয়ামী লীগের নেতা কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে, তখন তাদের নেতারা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত।
বিএনপিকে নেতিবাচক ও ষড়যন্ত্র নির্ভর অপরাজনীতি পরিহার করার অনুরোধ করেন কাদের। তিনি বলেন, ‘পদ্মা সেতুর মতো গৌরব ও মর্যাদার প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন। দেশ ও জনগণের উন্নয়ন-অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সহায়ক ভূমিকা পালন করুন।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে