
ঢাকা: কমিটি বিলুপ্ত করলেই সমাধান আসবে না। হেফাজতে ইসলামের সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতি বিলুপ্ত করতে। আজ সোমবার কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবন থেকে ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন তিনি।
ওবায়দুল কাদের বলেন, গতকাল গভীর রাতে হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে বলে আমরা খবর পেয়েছি। কিন্তু কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করাতে সমাধান নেই, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতি তাদের বিলুপ্ত করতে হবে। কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি গঠন করবে। কিন্তু রাজনৈতিক সহিংসতার যে তাণ্ডব, সেটা কি বন্ধ হবে, তা জানতে চাই।
করোনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জীবিকার আগে জীবন, তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
করোনার এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হওয়া উচিত মানুষকে বাঁচানো। মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির অনেক নেতার ঔষধ কোম্পানি আছে, এ ঔষধ কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আছে। কিন্তু সেটাও তারা করছে না। আওয়ামী লীগের কর্মীদের মতো কৃষকের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে।
করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মনে রাখতে হবে, ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়, মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে