
সংবিধানের ‘স্বাধীনতার ঘোষণা’সহ চার মূলনীতি অন্তর্ভুক্ত না করলে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে সিপিবি, বাসদসহ চার বামপন্থী রাজনৈতিক দল। সব মিলিয়ে জুলাই সনদে মোট সাতটি দাবি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তারা। আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানে ষষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ ও সপ্তম তফসিলে থাকা ‘প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্স’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি, তা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। অথচ জুলাই সনদ সংবিধানের তফসিলে যুক্ত করার কথা বলা হচ্ছে; পটভূমিতে অভ্যুত্থানপরবর্তী সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার কথা আগে পাঠানো খসড়া সনদে উল্লেখ থাকলেও চূড়ান্ত সনদে ১০৬ অনুচ্ছেদের কথা বাদ দেওয়া হয়েছে।
বজলুর রশীদ ফিরোজ আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, সব দল যেসব বিষয়ে একমত হবে, শুধু সেগুলোই ঐকমত্য হিসেবে বিবেচিত হবে। আমরাও প্রধান উপদেষ্টার সঙ্গে একমত পোষণ করেছিলাম এবং ঐকমত্য কমিশনের সব সভায় উপস্থিত থেকে আমাদের মতামত ব্যক্ত করেছি। কিন্তু জুলাই সনদের যে চূড়ান্ত কপি ১৪ অক্টোবর আমাদের কাছে পাঠিয়েছে, সেখানে দেখলাম, সর্বসম্মত বিষয় ছাড়াও নোট অব ডিসেন্ট দেওয়া প্রস্তাবগুলো সনদে যুক্ত করেছে।’
সনদ সংশোধনের বিষয়টি উল্লেখ করে বাসদের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বারবার বলেছি, যেসব বিষয়ে সবার ঐকমত্য রয়েছে, কেবল সেসব বিষয়েই সবার স্বাক্ষর নেওয়া যেতে পারে। ভিন্নমতগুলো অতিরিক্ত প্রতিবেদন (অ্যানেক্স) হিসেবে সনদে সংযুক্ত থাকতে পারে। সনদের প্রথম অংশে পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হয়নি। আমরা বারবার সংশোধনী দিলেও সেগুলো সন্নিবেশিত করা হয়নি।’
কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘আমরা কমিশনকে বলেছি, কেন স্পষ্ট করে বলছেন না যে, এই চারটা মূলনীতি থাকবে, তার সঙ্গে যুক্ত হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। যদি এই কথাগুলো এইভাবে থাকে, তাহলে আমাদের স্বাক্ষর করতে কোনো সমস্যা নেই।’
ক্বাফী রতন আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সেই মুক্তিযুদ্ধকে আপনি বাদ দিতে চাচ্ছেন। সেইটা কখনোই আমরা বরদাস্ত করতে পারব না। সেই কারণেই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করব না।’
বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা কমিশনকে জানিয়েছি, সংশোধন না হলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা স্বাক্ষর করতে যেতে পারছি না। আমাদের দলগুলো বাদে আরও অনেকেই নোট অব ডিসেন্টসহ স্বাক্ষর করতে রাজি না।’
বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘আদর্শিক প্রশ্নে একমত হওয়া সম্ভব না, তাই মূলনীতির প্রশ্ন আলোচনার বাইরে রাখার কথা বলেছিলাম। কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য কমিশন ইচ্ছাকৃতভাবেই বিভাজন তৈরি করেছে। এখন বাস্তবায়নের উপায় নিয়ে জলঘোলা করা হচ্ছে। কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হলে যতটুকু ঐক্যের জায়গা আছে, তা-ও ক্ষতিগ্রস্ত হতে পারে।’

বিএনপির উদ্দেশ ও ফ্যাসিবাদ কাঠামোর কথা উল্লেখ করে সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেন, মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে —এটা আমরা চাই না। আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে নাই। তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য যুদ্ধ করে নাই।
১৮ ঘণ্টা আগে
‘অনেক সময় আপনারা বিভিন্ন আলোচনায় বলেন, ১৫ বছরে অভ্যুত্থান হবে না, ২০ বছরে হবে না। এটার নজির বাংলাদেশে আছে। উনসত্তরের অর্জনটা যখন রক্ষা করা যায় নাই, একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে। চব্বিশের অর্জন রক্ষা করা না গেলে আবার ২৬-২৭ সালে এ রকম কোনো ঘটনা ঘটে যেতে পারে...
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিল না হলে দেশব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা। অন্যান্য প্রগতিশীল, বামপন্থী দলগুলোও এই চুক্তির বিরোধিতা করেছে। চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে....
১ দিন আগে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘নবনির্বাচিত সংসদে মানুষের দৈনন্দিন কষ্ট নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে, জুলাই, গণভোট ইত্যাদি নিয়ে। আমরা আগেই বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি নাই, গণভোটের কোনো আইনি ভিত্তি নাই
২ দিন আগে