
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচিত সংসদ সদস্যরা নিজ এলাকায় উন্নয়ন করবেন, উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দারোয়ান হিসেবে উন্নয়ন তদারকির দায়িত্ব দিয়েছে, যা বেমানান। এতে করে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে।’
আজ শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামে দলীয় ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে পরওয়ার বলেন, ‘বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। তাহলে সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকায় আমাদের নারী সংসদ সদস্যদের তদারকির দায়িত্ব দেওয়া হোক।’
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে জামায়াতের এই নেতা বলেন, ‘এ দেশে সববিষয়ক একজন মন্ত্রী রয়েছেন। তিনি সব মন্ত্রণালয় নিয়ে কথা বলেন। জাতীয় সংসদে বিরোধী দলকে ছোট করে তিনি বক্তব্য রাখেন। অথচ তাঁর মন্ত্রণালয়ের অধীনে থাকা আইনশৃঙ্খলা অবনতির দিকে সেই খেয়াল নাই।’
গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের গত ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, দেশে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, সেই দিকে সরকারের কোনো খেয়াল নেই। আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। সবদিকে শুধু সরকারদলীয় লোকদের মারামারি দেখতে পাচ্ছি। দেশে উন্নয়নের বৈষম্য চলছে। বিরোধী দলের সংসদ সদস্যের আসনে সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সব উন্নয়ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। এটা অসাংবিধানিক। আজ যদি দেশে কোনো দলীয় সরকার না থাকত, তাহলে প্রশাসক নিয়োগটা বৈধতা ছিল। কিন্তু এখন দলীয় নির্বাচিত সরকার রয়েছে, তারা এটা করতে পারে না। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির নির্বাচন করার সুযোগ দিলে জনগণের ভোগান্তি কমবে।’
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা তাদের সে পথ থেকে ফেরানোর চেষ্টা করছি। কথা ছিল, নির্বাচিত সরকার ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু ক্ষমতায় এসে সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে। সেপ্টেম্বরে ১৮০ দিন পূর্ণ হবে। আমরা আশা করব, সরকার জুলাই সনদ বাস্তবায়ন অধিবেশন ডেকে সে সনদকে বাস্তবায়ন করবে।’

‘এই ৫৫ বছরে জনগণ যে উদ্দেশ্যে আন্দোলন-সংগ্রাম করল, সেটা হলো না আর স্টিয়ারিংয়ে বসে গেল জালেমরা, ধোঁকাবাজেরা। যাদের ভেতরে নৈতিকতা নাই, আদর্শ নাই, যাদের ভেতরে আমাদের শিক্ষকদের প্রাণের দাবি উপলব্ধি করার মতো অবস্থান নাই। আপনারা এখানে ১৩ দফা দাবি পেশ করেছেন। আমি বলব, ১৩-১৪ দফা লাগবে না...
৩৬ মিনিট আগে
সরকার সঠিক পথে না থাকলে সরকার ও বিএনপির পাশাপাশি পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। লক্ষ্মীপুরে সাংগঠনিক সফরে এসে তিনি সরকারের ছয় মাসের বিভিন্ন ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরার কথাও বলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা জোরেশোরে চলছে। দলের নীতিনির্ধারকেরা শিগগির সপ্তম কাউন্সিল করার কথা বললেও দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলছেন না।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে...
১ দিন আগে