
যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচকভাবে দেখছে জামায়াতে ইসলামী। তবে ওই বৈঠকে আগামী নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে, তা নিয়ে নিজেদের অবস্থান তাৎক্ষণিকভাবে জানায়নি দলটি। বিষয়টি নিয়ে দলীয় বৈঠক করে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
যুক্তরাজ্যের লন্ডনে আজ শুক্রবার বৈঠক করেন ড. ইউনূস ও তারেক রহমান। পরে যৌথ বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, সব প্রস্তুতি শেষ হলে আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ ও ইতিবাচক মনে করি।’ তিনি আরও বলেন, ‘রাজনীতিতে রাজনৈতিক দল ও সরকারপ্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সব সময়ই সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধি করে। এটা গণতন্ত্রের সৌন্দর্য।’
জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকারপ্রধান তো বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিভিন্ন সময় বৈঠক করেছেন। এটাও সে রকম বৈঠক, একটি দলের সিনিয়র নেতার সঙ্গে বৈঠক। সেখানে দ্বিপক্ষীয় নানান কথা হয়েছে।
হামিদুর রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পেলে আমরা প্রতিক্রিয়া জানাব। এখন মন্তব্য করার কিছু নেই।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক...
৫ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ সরকারবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন এবং সরকারকে বেকায়দায় ফেলার ও বিশৃঙ্খলা করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগে আরও বলা হয়, পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ
৬ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
১১ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
১৪ ঘণ্টা আগে