
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে কি না। আজ শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড বটতলি মোড়ে ছোট যমুনা ব্রিজসংলগ্ন প্রধান সড়কের পাশে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক বলেন, ‘দেশে আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার না হয়, সেই প্রচেষ্টার দল গণঅধিকার পরিষদ। পুলিশ বলেন, আর্মি বলেন, এমপি-মন্ত্রী বলেন সকলের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়। এই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন কোনো রাজনৈতিক দলের কাছে যেন নতিস্বীকার না করে। রাজনৈতিক দলের হেলানো আঙুলে উঠে এবং না বসে। তারা যেন জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আইনের মধ্যে থেকে কাজ করতে পারে। জনগণের প্রতি ইনসাফ প্রদর্শন করে। সেই লক্ষ্যে পুলিশের নিয়োগ এবং পদোন্নতির জন্য একটি স্বাধীন কমিশন করার প্রস্তাব করেছি।’
গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় না। কারণ, তারা ভোটকেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষক করতে চায়। গণ-অভ্যুত্থান পরবর্তী পাঁচ বছরের জন্য সকলে মিলেমিশে একটি ঐকমত্যের সরকার গঠনের চেষ্টায় আমরা আছি। কিন্তু আমরা চাইলেই হবে না। সব দল ও সকলে মিলেমিশে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে, সেই ফয়সালা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
৪ ঘণ্টা আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
২১ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১ দিন আগে