
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক নারী কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্য রাতে গুলশানের শাহজাদপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আলী আহমেদ মাসুদ।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে মিছিল-মিটিংয়ের অভিযোগে হাজেরা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে।
হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত নারী (০১,১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৬ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১৭ ঘণ্টা আগে