
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ‘অপরাধমূলক ভয়ভীতি’ প্রদর্শন এবং ‘মানহানির’ অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
আজ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই আবেদন করেন রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগের প্রেক্ষাপট মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর পর থেকেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
সর্বশেষ ৫ মার্চ নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ এবং বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে মির্জা আব্বাসকে নিয়ে চরম অবমাননাকর মন্তব্য প্রকাশিত হয়। সেখানে মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়।
সম্মানহানির অভিযোগ প্রসঙ্গে বাদী আশরাফুল ইসলাম বলেন, ‘এই ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত। এসব মিথ্যা তথ্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সম্মানের অপূরণীয় ক্ষতি হচ্ছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই কুরুচিপূর্ণ বক্তব্য দেখেছেন, যা আমাদের বিস্মিত ও মর্মাহত করেছে।’
অভিযোগে আরও বলা হয়, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং মির্জা আব্বাসের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই পরিকল্পিতভাবে এই মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে, যা শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতিবহির্ভূত।
আইনি কার্যক্রম আইনজীবী আমিরুল ইসলাম আমির জানান, ইতিমধ্যে আদালতে আবেদন জমা দেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাহিদ ইসলাম জানান, নারীশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আর সদস্যসচিব হিসেবে ডা. মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম।
৩১ মিনিট আগে
শিক্ষাক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে সৎ ও দেশপ্রেমিক শিক্ষকদের তথ্য আহ্বান করে একটি গুগল ফর্ম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে ফর্মটি প্রকাশ করা হয়৷
১ ঘণ্টা আগে
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
১৩ ঘণ্টা আগে
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘দুদকের চেয়ারম্যানকে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে মব তৈরি করে তাঁকে প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য করা হয়েছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, প্রশাসন...
১৩ ঘণ্টা আগে