
কিছু জ্ঞানপাপী বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং জাতি গঠনে তাঁর অবদান নিয়ে অপপ্রচার করছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দুঃখের বিষয় আমাদের সেগুলো শুনতে হচ্ছে। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটি সমার্থক শব্দ। বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি, স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে।’
আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল আয়োজিত ‘বঙ্গবন্ধুর রক্তের ঋণ: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যার অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে একটি। এই ভাষণের মধ্যেই মূলত একটি জাতিরাষ্ট্র গঠিত হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করেছে পশ্চিম পাকিস্তানিরা। আর তাঁদের সহায়তা করেছে খুনি জিয়া। জিয়া বঙ্গবন্ধুর খুনিদের গ্রেপ্তার না করে উল্টো পুরস্কৃত করেছেন, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন।
হানিফ আরও বলেন, ‘বিএনপির অনেক নেতা এখন মায়া কান্না করেন, মানবাধিকার নিয়ে কথা বলেন। আবার বিভিন্ন দেশ ও সংস্থা মানবাধিকার নিয়ে কথা বলে আজ। আমার প্রশ্ন ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় তখন তাঁরা কোথায় ছিলেন, আর কোথায় ছিল তাঁদের মানবাধিকার?’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাঁর অসাম্প্রদায়িক চেতনা মানে ছিল, যে যার ধর্ম কোনো বাধা ছাড়াই পালন করতে পারবে। বঙ্গবন্ধু হাজিদের জন্য তৎকালীন সময়ে অনেক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছিলেন। এখন আমাদের সবার ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তিকে টিকিয়ে রাখতে কাজ করে যেতে হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নীলদলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মেফতাহুল হাসান।
পাঠকৃত প্রবন্ধ নিয়ে আলোচনা করেন জবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম এবং বিশেষ আলোচক ছিলেন নীলদলের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া। বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার দল গোছাতে ও গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছর দলের জাতীয় কাউন্সিল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন করার আভাস পাওয়া গেছে। এমন আভাস দিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে শিশুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নেতা–কর্মীরা। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগে গিয়ে শেষ হয়।
১০ ঘণ্টা আগে
‘সরকারের লোকেরা আগে বলেছে, নির্বাচিত সরকার এলেই বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসা শুরু করবে; কিন্তু আমরা দেখলাম, ড. ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায়নি।’
১২ ঘণ্টা আগে
সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে রাজধানীর পল্লবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
১৩ ঘণ্টা আগে