
নির্বাচনের আগে দেশে ইসলাম ও ইসলামবিরোধী খেলা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম ও অ্যান্টি ইসলাম’ গেম হচ্ছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেওয়া হবে। একই সঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না।
জুলাই গণ-অভ্যুত্থানে সংহতি জানানোর কারণে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীরা মুক্ত হওয়ায় শোকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়।
নাসীরুদ্দীন খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করে বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জাতীয় পার্টির বিষয়ে জামায়াত ও বিএনপিকে একই অবস্থান নিতে হবে। কুসুম কুসুম প্রেম চলবে না।’
দলীয় সাংগঠনিক অবস্থান তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল, কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে, তারা এখনো সংস্কারের পক্ষে আসে নাই। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল না, তারা রেভল্যুশনারি দল, কিন্তু তাদের অনেক ভালো কাজ হয়েছে।’
নাসীরুদ্দীন জানান, এনসিপির রাজনীতি হলো তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায় এবং একই সঙ্গে ভালো কাজ করতে চায়। তিনি হুঁশিয়ারি দেন, তাঁদের নমিনেশনপ্রক্রিয়া চলছে এবং যাঁরা দুর্নীতি-চাঁদাবাজি করেছেন, এমন একজন লোকও এনসিপি থেকে মনোনয়ন পাবেন না।
আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের দেশে ফেরার উদ্যোগ নেওয়ায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রশংসা করে নাসীরুদ্দীন বলেন, ‘আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছি, কিন্তু প্রবাসীদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ায় সব সমালোচনা তুলে নিলাম।’
এনসিপির এ নেতা বলেন, বন্দীদের দেশে ফেরার বিষয়টি যেন সারা দেশে একটি ‘উদ্যাপন’ হয়, সেই উদ্যোগ সরকারকে নিতে হবে এবং প্রবাসে কারাবন্দীদের পরিবারের দায়িত্বও সরকারকে নিতে হবে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার খ্রিষ্টান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বন্ধের কারণ হিসেবে বিদ্যুৎ-সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না— জাতীয় সংসদে প্রশ্ন তোলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে...
১২ ঘণ্টা আগে
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
১২ ঘণ্টা আগে
জুলাই সনদ অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার...
১৭ ঘণ্টা আগে