
আওয়ামী লীগ ‘জনভীতি’ রোগে আক্রান্ত বলেই বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এই মন্তব্য করেন। শনিবার খুলনায় অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির গণসমাবেশে বাধা সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এরা (আওয়ামী লীগ) তো জনভীতি রোগে ভোগে। মানুষ দেখলেই তারা ভয় পায়। যে কারণে তারা নির্বাচনগুলো যাতে মানুষকে বাদ দিয়ে করা যায়, সেই পদ্ধতিতে করে। রাষ্ট্রও চালাতে চায় তারা মানুষকে বাদ দিয়ে। অসুখটা তাদের। যে কারণে আজকে তারা মানুষকে ভয় পাচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘ভয়টা কীসের তাদের? কী কারণে তারা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সমাবেশগুলো বন্ধ করতে চাইছে? একটাই তো কারণ—মানুষ যদি বাড়তে থাকে, তাদের ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। জনগণের উত্তাল তরঙ্গে তাদের চলে যেতে হবে।’
বিএনপির সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ মনগড়া—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর এমন দাবির বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এইটা হচ্ছে আওয়ামী লীগের ডাবল স্ট্যান্ডার্ড। তারা মুখে বলবে একটা, কাজ করবে আরেকটা।’

রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার দলের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ...
৩ ঘণ্টা আগে
বাজেটের ওপর প্রণয়ন করা বই সবাই পড়েন না উল্লেখ করে পাবনা-১ আসনের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন, ‘এই ডকুমেন্ট আমরা পড়িও না, পড়ার প্রয়োজনও অনুভব করি না। কারণ, এই বাজেট আমরা প্রণয়ন করি না, আমাদের ভূমিকা শুধু বাজেট পাস করার, রাবার স্ট্যাম্পের।’
৪ ঘণ্টা আগে
এক-এগারোর সময় নিজের ওপর হওয়া নির্যাতনের প্রতিশোধ নেবেন না—বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের কথা উল্লেখ করে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার ওই নির্যাতনের ঘটনার বিচার দাবি করেছেন।
৫ ঘণ্টা আগে
সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি...
৫ ঘণ্টা আগে