
দেশের ভবিষ্যতের জন্য একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ আহ্বান জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ মাহফুজ আলম। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এমন কথা বলেন।
মাহফুজ আলম তাঁর পোস্টে ইংরেজিতে লেখেন, ‘আমরা নতুন করে শুরু করব। ভাবনা, দৃষ্টিভঙ্গি ও সততার শক্তি নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে এগিয়ে যাব।’ তিনি তার এই আহ্বানকে কেবল একটি তাৎক্ষণিক পরিবর্তন হিসেবে নয়, বরং একটি ‘দীর্ঘ যাত্রা’ হিসেবে অভিহিত করেছেন।
গত জুলাই মাসে ছাত্র-জনতার যে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম তাঁর বার্তায় জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘চলুন, জুলাইয়ের জন্য, তরুণদের জন্য এবং বাংলাদেশের জন্য একটি দীর্ঘ যাত্রা শুরু করি।’
পোস্টের শেষ অংশে তিনি তাঁর নৈতিক অবস্থানের কথা জানান। তিনি বলেন, ‘আমরা কোনো আপস করব না।’
উল্লেখ্য, গতকাল রোববার জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সহযোদ্ধাদের দ্বারা গঠিত এই নতুন রাজনৈতিক দলে তিনি যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট করেছেন। লক্ষ্মীপুর-১ আসন থেকে তাঁর স্বতন্ত্র নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। তবে তিনি নির্বাচনেও অংশ নেবেন না বলে জানিয়েছেন।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১২ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৫ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১৮ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে