
নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সব বাধা পেরিয়ে শেষপর্যন্ত নির্বাচন কমিশন জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে। তবে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার ঘটনা, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ।
আজ সোমবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
একই সঙ্গে যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে নিজে থেকে সব ধরনের ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলারও অভয় দিয়েছেন তিনি।
দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর উদ্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘১৯৭১ সালে প্রমাণিত হয়েছে, ২০২৪ সালে প্রমাণিত হয়েছে, ১৯৭৫-এর ৭ নভেম্বর, ৯০-এ স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রমাণিত হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব।’
তারেক রহমান বলেন, ‘বিজয়ের ক্ষণে আমি দৃঢ়ভাবে বলতে চাই, যারা স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণকে ভয় দেখাতে চায়, তারা অবশ্যই ব্যর্থ হবে। ভয়ের কোনো কারণ নেই। মানুষের জয়-পরাজয়, জীবন-মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত। আল্লাহর ওপর ভরসা রেখে আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে।’
‘আসন্ন জাতীয় নির্বাচন কেবল একটি অভিজ্ঞতা অর্জনের নির্বাচন নয়’—এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচন জটিল এবং গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনের সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা জড়িত। এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সম্ভাবনার প্রশ্ন।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণ সাক্ষী, কারণে-অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে, নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো চলছে ক্ষেত্রবিশেষে। সব বাধা পেরিয়ে শেষপর্যন্ত নির্বাচন কমিশন জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে। তবে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার ঘটনা, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ।’
তারেক রহমান বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারকে যদি ব্যর্থ করা যায়, কারা তাহলে খুশি হবে? নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে আছে। স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের শত্রুরা ঘাপটি মেরে আছে এসব প্রশ্নের উত্তরে।’
তারেক রহমান আরও বলেন, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি অপশক্তি এখনো সক্রিয় রয়েছে। সময়ের সঙ্গে ষড়যন্ত্রকারীদের রূপ-রং, চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু চরিত্র একদমই পাল্টায়নি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘একটি দল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে তাদের দলীয় ইতিহাসে পরিণত করেছিল। পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা করছে। পরাজিত চক্রকে মোকাবিলায় প্রতিশোধ-প্রতিহিংসার বদলে বিজয়ের সফলতা প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য স্বনির্ভরসমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘১৩৩টি অধ্যাদশে প্রণয়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা এসব উপস্থাপন করতে বাধ্য। কিন্তু সেই ১৩৩টা অধ্যাদেশের কোনটা কীভাবে গৃহীত হবে তা জাতীয় সংসদের এখতিয়ার।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা সবাই জানেন, এর বাইরে আরও একটি আদেশ জারি
১২ মিনিট আগে
পররাষ্ট্র বিষয়ে জামায়াতে ইসলামীর কিছু অবস্থান স্পষ্ট করার স্বার্থে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কিন্তু তিনি আমির কর্তৃক নির্দেশিত বিষয়াবলির বাইরে কিছু বিষয় যুক্ত করে চিঠিটি মন্ত্রণালয়ে পাঠান। বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা-সংক্রান্ত অংশটি আমিরে
১ ঘণ্টা আগে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ওয়্যারিবিতে বিএনপি ভিক্টোরিয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) ওয়্যারিবির মাসোনিক হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১ দিন আগে