
জুলাই গণ–অভ্যুত্থানের পাঁচ মাস পরে ঘোষণাপত্র প্রণয়নের আদৌ কোনো দরকার আছে কি না সে বিষয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তবে, ঘোষণাপত্র যদি তৈরি করতেই হয়, তাহলে জাতীয় ঐক্যে যাতে কোনো ফাটল না ধরে সে বিষয়েও সতর্ক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়ে প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠক শেষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। বিকেল ৪টায় এই বৈঠক শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলে বৈঠক।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছি, গণ–অভ্যুত্থানের পাঁচ মাস পরে ঘোষণাপত্র প্রণয়নের আদৌ কোনো দরকার আছে কি না?’
তিনি বলেন, এটি একটি জাতীয় ঐক্যের বিষয়। সব পক্ষ এবং দলকে নিয়ে সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র তৈরি করা যেতে পারে। কিন্তু, খেয়াল করতে হবে, এই ঘোষণাপত্র তৈরি করতে গিয়ে যাতে জাতীয় ঐক্যে কোনো ফাটল না ধরে।

আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে এসব কথা বলে কোনো লাভ নেই।
৪ ঘণ্টা আগে
সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়ে যায়নি, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।
৫ ঘণ্টা আগে
আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জাতীয় ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি জনগণের কাছে গিয়ে নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন
৫ ঘণ্টা আগে
শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরদিন তা জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
৬ ঘণ্টা আগে