
জুলাই গণ-অভ্যুত্থানের সময় পরে থাকা সেই জার্সিতেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুরোনো সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। হাসনাতের ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে সক্রিয় ছিলেন হাসনাত। দীর্ঘ সময় ধরে একই জার্সি পরেই রাজপথে অবস্থান করেন তিনি। ফলে পোশাকটি তাঁর রাজনৈতিক আন্দোলনের একটি প্রতীক হয়ে ওঠে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও একই জার্সি পরেছিলেন তিনি।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আত্মপ্রকাশ অনুষ্ঠানেও সেই চিরচেনা টি-শার্ট গায়েই মঞ্চে উঠেছিলেন দলটির এই শীর্ষ নেতা।
আন্দোলনের দিন থেকে শুরু করে দল গঠন এবং অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ— বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে এই আইকনিক জার্সি। সেই প্রতীক নিয়েই সংসদে নিজের নতুন অধ্যায় শুরু করলেন হাসনাত।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজপথে নামছে বিরোধী জোট। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ শনিবার বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
৭ ঘণ্টা আগে
নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) তাদের ৯০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। নবঘোষিত কমিটিতে নাঈম আহমাদকে আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্যসচিব এবং মো. আহছান উল্লাহকে প্রধান সংগঠক করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের...
১০ ঘণ্টা আগে
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর লোকজন সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১১ ঘণ্টা আগে