বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে যে সরকারই হোক, তার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এই প্রশাসন থাকবে, এই পুলিশ থাকবে, এই র্যাব থাকবে। তারা প্রধানমন্ত্রীর নির্দেশে আগের মতো ভোররাতে ভোট শেষ করে দেবে।’
রাজধানীর একটি হোটেলে আজ শনিবার রুয়েটের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ‘জাতীয় সরকার’ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় সরকারের কথা কেউ কেউ বলছেন। যারা নির্বাচিত সরকার, তারাই জাতীয় সরকার। যখন আওয়ামী লীগ জাতীয় সরকারের কথা বলে, তখন বুঝতে হবে এর মধ্যে মহা কিন্তু আছে। আমি পরিষ্কার করে বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হবে না।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার বলেছেন নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তারপর যাঁরা বিজয়ী হবেন বা বিজয়ী না হলেও গণতন্ত্রের পক্ষের সকলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। সুতরাং আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে।’
বিএনপির সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহ খালেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব আখতার হোসেন। আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইকবালুর রহমান, সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির সহসম্পাদক ও রুয়েটের সাবেক ছাত্র আশরাফ হোসেন বকুল প্রমুখ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে