
উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে যুক্তরাজ্যে নেওয়া হবে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে (খালেদা জিয়া) আজ মধ্যরাত থেকে আগামীকাল শুক্রবার ভোরের মধ্যে কাতারের রাজপরিবারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে।’
জাহিদ হোসেন জানান, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল থাকবে। তাঁর চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ হয়েছে।
দেশবাসী, বিএনপির নেতা-কর্মী এবং সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।

কোন নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানের অভিযোগ এনে তিনি বলেছেন, ‘আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা কি করবে? তারা শুধু ঠকাচ্ছেই না, আপনাদের দিয়ে তারা শিরক করাচ্ছেন।’
২৬ মিনিট আগে
শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হয়েছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টির) আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
২৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার কার্যক্রম শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী জনসভায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে
বিএনপির নির্বাচনী জনসভার মঞ্চে হাজির হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার...
১ ঘণ্টা আগে