
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আশা করব, সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবে। রমজান মাসে অন্তত মিথ্যাচারটা বন্ধ রাখবে।’
ইসলাম ধর্মমতে সংযমের মাস রমজান শুরুর আগের দিন আজ শনিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের বিএনপিবিষয়ক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার ১ কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। এ কারণেই তাদের নেতারা উদভ্রান্তের মতো কথা বলছেন।’
এর আগে শহীদ মিনারের পাদদেশে সদ্যপ্রয়াত বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে সংস্কৃতিচর্চা, বিশেষ করে কবিতাচর্চা, আবৃত্তিশিল্পের চর্চাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের অবদান অসামান্য।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে