
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিক উদ্দিনের আদালতে রিমান্ড শুনানি সময় মির্জা আব্বাস বক্তব্য দেন।
মির্জা আব্বাস আদালতকে বলেন, ‘মিথ্যাভাবে আমাকে এই মামলায় জড়ানো হয়েছে। আমি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি। এরশাদ সরকারের পতন ঘটিয়েছি। দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনে অনেক আন্দোলন করেছি। কিন্তু এমন সময় আর দেখিনি।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘দেশকে নেতৃত্বশূন্য করতে ষড়যন্ত্র হচ্ছে। এমন একটা সময় আসবে, যখন নেতা খুঁজে পাওয়া যাবে না। শুধু বিএনপি নেতৃত্বশূন্য হবে না, আওয়ামী লীগও নেতৃত্বশূন্য হয়ে যাবে। আমি ভবিষ্যদ্বাণী করে গেলাম।’
মির্জা আব্বাস বলেন, ‘দেখে দেখে নেতাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। কারাগারে রাখা হচ্ছে।’
বক্তব্যের একপর্যায়ে মির্জা আব্বাস বলেন, ‘আমরা এরশাদের পতন ঘটিয়েছি, শেখ হাসিনারও পতন ঘটিয়েছি।’ এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সমস্বরে চিৎকার করে ওঠেন। মির্জা আব্বাস তখন থেমে যান।
তাঁকে গ্রেপ্তার করা এবং রিমান্ডের বিষয়ে মির্জা আব্বাস কোনো বক্তব্য না দিয়ে বলেন, ‘আমার আইনজীবীরা বক্তব্য রেখেছেন। বিচারককে বলেন, ‘আপনি সিদ্ধান্ত দেবেন। কী দেবেন, সেটা আপনার বিষয়।’
মির্জা আব্বাসের বক্তব্যের পর আদালত আদেশ দেন। পুলিশের পাঁচ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনই রিমান্ড মঞ্জুর করেন।
আদালত আদেশে বলেছেন, আইনজীবীদের বক্তব্য অনুযায়ী মির্জা আব্বাস অসুস্থ। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তাঁকে সতর্কতার সঙ্গে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদ করতে হবে। একই সঙ্গে তাঁর যে যে ওষুধ প্রয়োজন, সেগুলো নিয়মিত সরবরাহ করতে হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই বাজেট জনকল্যাণমুখী বা রূপান্তরমুখী না হয়ে ইশতেহারনির্ভর ও অবাস্তব প্রতিশ্রুতিনির্ভর হয়েছে বলে অভিযোগ দলটির...
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘এখন একটা নির্বাচিত সরকার রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন রয়েছে। তারা এখন দায়িত্ব নিয়েছে। এটা আইনশৃঙ্খলা বাহিনীর কন্ট্রোলের বিষয়। আমরা মাঠে নামলে সেটাকে বলবে “মব”। আমরা মাঠে গিয়ে মব করতে পারব না।’
৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে যে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন ছিল, সেটা কিন্তু এই বাজেটে সম্ভব হবে না। বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা দেখিয়েছে, কিছু পণ্যের কর কমিয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বৃদ্ধি করেছে...
৭ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, এই বাজেটে শিল্প খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, এর ফলে অর্থনীতি অত্যন্ত দ্রুততার সঙ্গে সচল হবে। আমরা আশা করি যে, খুব দ্রুত বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।
১০ ঘণ্টা আগে