
চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে কিছু প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রক্রিয়া শেষ হলেই তিনি দেশ ছাড়বেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার বিদেশে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) তো বিদেশ যাচ্ছেন। কিন্তু আরও কিছু কাজ বাকি রয়ে গেছে। যাওয়ার জন্য কিছু প্রক্রিয়া থাকে, সেই কাজগুলো চলছে। সেই কাজ সম্পন্ন হলেই উনি যাবেন।’
খালেদা জিয়াকে ঠিক কবে নাগাদ দেশের বাইরে নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো বলা যাচ্ছে না। যদি দুই-তিন দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হয়, তবে দুই তিন দিনের মধ্যে যাবেন। এক সপ্তাহ পরে প্রক্রিয়া শেষ হলে এক সপ্তাহ পরে যাবেন। আমরা আশা করছি খুব বেশি সময় লাগবে না।’
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
দলীয় সূত্র বলছে, লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্সে খালেদা জিয়াকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেয়া হবে। সেখান থেকে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি যেতে পারেন।

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো তথ্য আসে কিনা তা আজ সন্ধ্যা পর্যন্ত দেখবে নির্বাচন কমিশন (ইসি)। যদি এ সময়ের মধ্যে তাঁর বিষয়ে কোনো তথ্য না আসে তাহলে জোটের আরেক প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিজয়ী...
৫ ঘণ্টা আগে
আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন বলেছেন, বিচারককে দশবার ভাবতে হচ্ছে, জামিন দেবেন কি না। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে আজ রোববার জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের...
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে।
১ দিন আগে
উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আজ রোববার ইসির ডেসপাস বিভাগে ওই চিঠি দেওয়া হয়।
১ দিন আগে