
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’
আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব মন্তব্য করেন তিনি।
বিরোধী দল বিএনপির গণসমাবেশের প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, ‘১০ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারকে হটাতে পারেনি, ৩০ ডিসেম্বরেও পারবে না। আওয়ামী লীগ প্রস্তুত তাঁদের মোকাবিলা করার জন্য। খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।’
বাংলাদেশ যত দিন থাকবে তত দিনে বঙ্গবন্ধুর মৃত্যু নেই মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কাজ করে যাব সোনার বাংলা গড়ার জন্য।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গান, তাঁর নাম শেখ হাসিনা। সারা বিশ্বে তিনি আজ সমাদৃত। নিজেদের টাকায় পদ্মা সেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন। সে জন্য বিরোধীদের অন্তর জ্বালা ধরেছে। তাকে নির্বাচনে হারাতে পারবে না বলে ষড়যন্ত্র করছে তারা।’
এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২২ তম সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে...
২১ ঘণ্টা আগে
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কেউ লংমার্চ করুক বা শর্ট মার্চ করুক, কিংবা কথায় কথায় হুমকি দেয়। আবার কেউ দেশে ফিরতে চায়। ওনার আসাতে বাধা নাই। আমরা তো চাই-ই উনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলো ফেস করুক।’
১ দিন আগে
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
২ দিন আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
২ দিন আগে