
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, নির্বাচন কমিশন ভূতের পিঠে চড়েছে। ভূতের পা যেমন পেছন দিকে যায়, তেমনি নির্বাচন কমিশনও পেছন দিকে হাঁটা শুরু করেছে। বৃহস্পতিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে দলটির পঞ্চগড় জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্বাচনে জামানতের টাকা ও খরচের পরিমাণ বাড়ানোর সমালোচনা করে প্রিন্স বলেন, ‘কমিশন এই নির্বাচনকে বড়লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত করছে। আগে ইলেকশনে জামানত ছিল ২০ হাজার টাকা, এখন করা হয়েছে ৫০ হাজার টাকা। এর জন্য তো আমরা গণ-অভ্যুত্থান করিনি।’
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নীতি ও নিষ্ঠার সঙ্গে জনগণের স্বার্থে, শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। বাম এই নেতা বলেন, ‘৫৪ বছরে তো বাংলাদেশকে দেখলেন। ক্ষমতায় কারা ছিল দেখেছেন। ওই একাত্তরের ঘাতক জামাতি ইসলাম ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এত দিন ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল। মানুষের মুক্তি আনতে পেরেছে? পারেনি।’
বাংলাদেশের শ্রমজীবী ও মেহনতি মানুষ মাঠে-ময়দানে কাজ করে যে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে, তা বিগত ৫৪ বছর ধরে লুটপাট করেছে দুর্বৃত্ত রাজনীতির হোতারা, যার কারণে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া যায়নি। ক্ষমতা কুক্ষিগত করার জন্য তারা কর্তৃত্ববাদী, পরিবারতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। এর বিরুদ্ধে বারবার আমরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় এনেছি। এবারের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র ও বৈষম্যহীনতা। আজ গণতন্ত্র হুমকির মুখে আর মবের সন্ত্রাস জনজীবনকে দুঃসহ করে তুলেছে। প্রতিদিন মানুষ ঘুম থেকে উঠে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে দিন শুরু করছে।
এ পর্যন্ত অনেক কমিশন গঠিত হয়েছে, কিন্তু তারা বৈষম্য দূর করা নিয়ে কোনো আলোচনা করেনি। তারা গরিব-দুঃখী, মেহনতি মানুষের স্বার্থ নিয়ে ভাবে না, তাই সেগুলো আলোচনাও করে না। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কমিউনিস্ট পার্টির লাল পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের কাছে কী চান? দেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে এমন বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের সবার জন্য শুভকর একটা দেশ হবে।
১ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বা জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে দেশের বিভিন্ন জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংহতি জানিয়েছেন। এতে প্রমাণ হয়, বন্দর ইস্যু এখন আর শুধু চট্টগ্রামের...
৪ ঘণ্টা আগে
আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
৫ ঘণ্টা আগে