
জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন শফিকুর রহমান। আজ শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের সহকারী সেক্রেটারি ও জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাছুম তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথবাক্য পাঠের আগে এ টি এম মাছুম জানান, এবারের আমির নির্বাচনে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন নারী ও পুরুষ ভোট দিয়েছেন।
শপথবাক্য পাঠ-পরবর্তী ভাষণে শফিকুর রহমান বলেন, ‘আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না। এই মজলুম সংগঠনটিতে দীর্ঘ সময় ধরে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের হাতে যে মানুষ তৈরি হয়েছে, তাঁদের মধ্যে আমার চেয়ে অনেক যোগ্যতাসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী রয়েছেন। তারপরেও আমি জানি না কেন সম্মানিত সদস্যবৃন্দ আমাকে তাঁদের এই আমানতের ভার দিয়েছেন। আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না।’
জামায়াত আমির বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। একটা সুষ্ঠু নির্বাচন যেন আল্লাহ ব্যবস্থা করে দেন।
দেশবাসীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘কোনো দল বা ব্যক্তির অন্ধ প্রেমে মশগুল হবেন না। ভালোবাসা হবে আপসহীন। দেশপ্রেমকে ধারণ করে আমরা যেন নির্বাচনকে অর্থবহ করতে পারি।’
এর আগে ২০২০-২২ ও ২০২৩-২৫ মেয়াদে জামায়াতের আমির হয়েছিলেন শফিকুর রহমান। তাঁর আগে দলটির টানা তিনবারের আমির ছিলেন গোলাম আজম ও মতিউর রহমান নিজামী।

কোনো বিপ্লব বা কোনো গণ-অভ্যুত্থান কোনো সংবিধানের অধীনে হয় না। এটা জনগণের ইচ্ছায়, আকাঙ্ক্ষায় হয়। সংবিধানের অনেক কিছু ছাড়াই এ পর্যন্ত আমরা এসেছি। যেমন ইন্টেরিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। ৯০ দিনের মধ্যে ইলেকশন করতে হবে—যদি এ রকম সিচুয়েশন হয় সেইটা আমরা মানিনি, মানতে পারিনি...
৬ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের মাধ্যমে ৬৮ শতাংশ জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন।
৭ ঘণ্টা আগে
প্রবাসীদের সংকটে সহায়তার লক্ষ্যে গঠন করা হয়েছে ‘এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল’। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগে
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ ঘণ্টা আগে