
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের কারণে আবারও গ্রেপ্তার শুরু হয়েছে উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ফেসবুকে পোস্ট করার জন্য আবার গ্রেপ্তার শুরু হয়ে গেছে। বেশির ভাগ ঘটনাই ঘটছে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করার ফলে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায়, তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে বলে দেন, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেপ্তার করা হবে। অথবা একটা আইন করে দেন—কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, রসিকতাও করা যাবে না।’
আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি যত খারাপ কাজ করবে, যতজন বিরোধী কাজ করবে, সেটা দ্রুতই করে ফেলুক। কারণ, আমরা আবারও ১৫-২০ বছর অপেক্ষা করতে চাই না।’
তরুণ এ সাবেক উপদেষ্টা বলেন, ‘২৮ জন বিচারককে শোকজ দেওয়া হয়েছে। বিচারকগণ তাঁদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু ডিসকাশন করছিলেন, যেটার স্ক্রিনশট সরকারের পছন্দ হয়নি। ফলে সরকার তাঁদের ওই স্ক্রিনশটের ভেতরে শোকজ দিয়ে বোঝালেন, রায় তো আমাদের পছন্দের বাইরে দিতেই পারবেন না। আপনারা নিজেদের মধ্যে কোনো আলোচনা বা টেক্সটিংও করতে পারবেন না, যেটা সরকারের পছন্দ হবে না। এটা একটা ইন্ডিকেশন যে ভবিষ্যতে বাংলাদেশের বিচার বিভাগ কীভাবে চলতে যাচ্ছে।’
সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার ফলে এই সংসদ একটা অকার্যকর সংসদ হয়ে গেছে। সংসদ সদস্যরা কথা বললেও তার কোনো বাস্তবায়ন নেই। বিরোধী দল হিসেবে আমাদের রাজপথে নামতে হচ্ছে।’
আলোচনায় আরও অংশ নেন সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ব্যারিস্টার আবু হেনা রাজ্জাকী, ভয়েস ফর রিফর্মের সহ–আহ্বায়ক ফাহিম মাশরুর, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, মনিরা শারমিন প্রমুখ।

আমরা আপনাদের পাশে আছি’—পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে, সরকারের সঙ্গে আমরা সব ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। রপ্তানিতে এখন ৪০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়নে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিজিএমইএ নেতারা। ‘এ সম্ভাবনা এখানে আছে। আবার প্রোডাকশন নিম্নগতি, তার কারণগুলো এসেছে, সেটার সমাধানের পথও বাতলানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গুপ্ত রাজনীতি থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পরামর্শ দেন
৫ ঘণ্টা আগে
‘উনি (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী) যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না’—স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
৮ ঘণ্টা আগে
জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত একটি স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে, যেকোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতীয় নাগরিক পার্টি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
১৫ ঘণ্টা আগে