
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘২৮ জন বিচারককে শোকজ করা হয়েছে। কারণ, তাঁরা নিজেদের অভ্যন্তরীণ গ্রুপে কিছু মতামত লিখেছিলেন। এই জায়গাটাই সবচেয়ে চিন্তার। বিচারকদের নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনা করার জায়গাটাও যদি নিরাপদ না থাকে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায় দাঁড়িয়ে আছে?’
আজ বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, স্ক্রিনশট নিয়ে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা স্পষ্টভাবে একটা ভয় দেখানোর চেষ্টা। বার্তাটা খুব পরিষ্কার: ‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন।’
হাসনাত বলেন, ৫ আগস্টের পর একটা সময় মনে হয়েছিল, বিচারকেরা অন্তত কিছুটা সাহস নিয়ে ভাবতে, লিখতে পারছেন এবং ভবিষ্যতেও লিখবেন। এখন যা হচ্ছে, তাতে সেই পরিবেশটা আবার ধীরে ধীরে ভয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। বিচার বিভাগে যদি এই ধরনের চাপ থাকে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার জায়গাটাও দুর্বল হয়ে যায়।
হাসনাত আবদুল্লাহ বলেন, এটা কোনো ব্যক্তির বিষয় নয়, এটা একটা সিস্টেমের বিষয়। বিচারকদের কণ্ঠ যদি এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে শেষ পর্যন্ত এর ক্ষতিপূরণ পুরো দেশকেই দিতে হবে। এই সিদ্ধান্তটা অন্তত পুনর্বিবেচনা করা দরকার।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিচার বিভাগকে ভয় দেখিয়ে শক্তিশালী করা যায় না, বরং দুর্বল করে ফেলা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত না হওয়ায় হতাশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দলটির নেতারা বলছেন, সংসদীয় কার্যক্রমে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে ‘পুরোনো পথে’ ফিরে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে সংসদে। কিন্তু কিছু অধ্যাদেশের বিষয়ে সরকারি দলের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি বিরোধী দল জামায়াতে ইসলামী।
৫ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মাজারের পীর শামিম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৭ ঘণ্টা আগে
বিনা পারিশ্রমিকে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করে ‘মানবিক চিকিৎসক’ খ্যাতি অর্জন করা প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনার তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৭ ঘণ্টা আগে