আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি); যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
আজ বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর মঈনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সিপিবির সভাপতিমণ্ডলীর সভা থেকে জাতীয় সংসদের ৩০০ আসনে মনোনয়নপ্রত্যাশীদের আবেদন আহ্বান করা হয়। মনোনয়নের আবেদন ফরম বিতরণ ও জমা দেওয়ার জন্য ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নির্বাচনী দপ্তর খোলা হয়েছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
সিপিবি জানিয়েছে, ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র ডানপন্থা রুখে দেওয়ার অঙ্গীকার নিয়ে আসন্ন নির্বাচনে জোটগতভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। এ লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতির পাশাপাশি রাজপথে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে এরই মধ্যে ঘোষিত কয়েকটি কর্মসূচির কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনসহ বিভিন্ন দাবিতে ২৬ নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন ঘেরাও, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারায় অনিয়ম এবং লাভজনক টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে ২৩ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ এবং ৪ ডিসেম্বর ‘যমুনা যাত্রা’ কর্মসূচি।

টক শোতে অনেকে ইনিয়ে-বিনিয়ে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন? খালেদা জিয়া তো পালাননি। হাসিনা যে কী নিষ্ঠুর হতে পারে, তা কারাগারে নেতাদের ওপর হাত তোলা না দেখলে বোঝা যাবে না। ফ্যাসিস্ট দলকে ফিরিয়ে আনা যায় না। হিটলারের দল ফিরে আসতে পারেনি...
১০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। তিনি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ শুক্রবার বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
১০ ঘণ্টা আগে
সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, জেনেভা কনভেনশন, বন্দী বিনিময় আইনসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দিল্লিতে প্রযুক্তিগত সুযোগ-সুবিধাসহ অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ন্যায্য সম্পর্ক চাই।
১৩ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবার ১ কোটি টাকা প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরা হয়।
১ দিন আগে