
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন ফজলুর রহমান। তাঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে তাঁর সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ চলছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
আজ সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।
তিনি বলেন, ‘আমি যে কথা বলছি, ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে, অন্য দলের লোকেরা..., আমি জামায়াত-শিবির, মুক্তিযুদ্ধ-বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলব। এতে যদি কোনো ধরনের, আমার কথার মধ্যে যদি, কারও অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটার পলিটিক্যালি এটার জবাব দেবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার না, আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার না।’
বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, ‘তারা তাদের দায়িত্ব এখন পর্যন্ত পালন করতেছে বলে আমি মনে করি।’ এখন বিক্ষোভকারীদের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি তারা এখনো সেখানে আছে। আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে। এটা আমি অস্বীকার করব না। এক্কেরে ১০ মিনিটের মধ্যে পুলিশ আসছে। আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না।’
বাসায় যেতে নিরাপত্তাহীনতা বোধ করছেন বলেও জানান বিএনপির এ নেতা।
জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে সংবাদ সম্মেলন তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে জানাতে চাই আমার জীবন বড় শঙ্কায় আছি। আমি আমার জীবন নিয়ে যতটা চিন্তিত, তার চেয়ে আমার স্ত্রী সন্তানদের নিয়ে বেশি চিন্তিত। মৃত্যুকে আমি ভয় করি না, তবে অপমৃত্যু আমার কাছে বেশি লজ্জাজনক।’
তিনি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। তবে মেরে ফেললেও কোনো জিডি করব না। ছাত্ররা যদি মনে করে বা ছেলেরা যদি মনে করে আমি যে বক্তব্য দিয়েছি তাতে অপরাধ হয়েছে, তারা আমার বিরুদ্ধে মামলা করুক, কারাগারে পাঠিয়ে দিক।’
৫ আগস্ট মেনে নিতে পারছেন না—এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফজলুর রহমান বলেন, ‘আমি এটার কোনো জবাব দিব না।’
সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।

বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতার ও আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
২০ ঘণ্টা আগে
রাশেদ খান বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা তাঁর পাশে ছিলেন। তবে ওই দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
২০ ঘণ্টা আগে
বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডকে ‘অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার’ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে প্রধান বিরোধীদলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
২১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয়...
১ দিন আগে