দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলে মনে করছে ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিক্রিয়ায় এক যৌথ বিবৃতিতে এমনটি বলেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।
বিবৃতিতে জাহিদুল ইসলাম ও নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রশিবির।
তাঁরা আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। তাঁকে প্রফেশনাল কিলার দিয়ে টার্গেট কিলিংয়ের চেষ্টা করা হয়েছে—যা নোংরা ও ঘৃণ্য রাজনীতির স্পষ্ট বহিঃপ্রকাশ। মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।’
শিবির সভাপতি ও সেক্রেটারি বলেন, অনতিবিলম্বে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে।
দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন জাহিদ ও সাদ্দাম এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানান।

বিএনপির উদ্দেশ ও ফ্যাসিবাদ কাঠামোর কথা উল্লেখ করে সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেন, মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে —এটা আমরা চাই না। আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে নাই। তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য যুদ্ধ করে নাই।
১৭ ঘণ্টা আগে
‘অনেক সময় আপনারা বিভিন্ন আলোচনায় বলেন, ১৫ বছরে অভ্যুত্থান হবে না, ২০ বছরে হবে না। এটার নজির বাংলাদেশে আছে। উনসত্তরের অর্জনটা যখন রক্ষা করা যায় নাই, একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে। চব্বিশের অর্জন রক্ষা করা না গেলে আবার ২৬-২৭ সালে এ রকম কোনো ঘটনা ঘটে যেতে পারে...
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিল না হলে দেশব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা। অন্যান্য প্রগতিশীল, বামপন্থী দলগুলোও এই চুক্তির বিরোধিতা করেছে। চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে....
১ দিন আগে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘নবনির্বাচিত সংসদে মানুষের দৈনন্দিন কষ্ট নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে, জুলাই, গণভোট ইত্যাদি নিয়ে। আমরা আগেই বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি নাই, গণভোটের কোনো আইনি ভিত্তি নাই
২ দিন আগে