
গতকাল সোমবার ঢাকা ও ঢাকার বাইরে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর এক দিন পরই আজ মঙ্গলবার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ২৩ সেপ্টেম্বর রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ হবে।
ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচির কথা সাংবাদিকদের জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথসভা হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন হানিফ।
হানিফ বলেন, ২৩ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ হবে ৷ ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল। ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা। ২৫ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং যাত্রাবাড়ীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ করবে ঢাকা জেলা, ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর, একই দিন কাফরুলে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক সমাবেশ করা হবে। ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্র ও মানবাধিকারের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের অশুভ তৎপরতা রুখতে মাঠে থাকবে আওয়ামী লীগ।
হানিফ আরও বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের ব্যাপার। আশা করছি বিএনপিসহ সবাই অংশ নেবে, কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা করলে তা মোকাবিলা করা হবে।
আওয়ামী লীগের কর্মসূচি বিএনপির পাল্টা কি না— এমন প্রশ্নে হানিফ বলেন, ‘কোনো কাউন্টার কর্মসূচি নয়, নির্বাচন পর্যন্ত এই ধারাবাহিক কর্মসূচি চলবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১৫ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৮ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
২১ ঘণ্টা আগে