
সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দুই দলের মধ্যে সম্পর্কোন্নয়নসহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। আজ শনিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে সন্ধ্যায় এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের কমিউনিস্ট পার্টির আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিন।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘দুটি রাজনৈতিক দলের বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে। দুই দলের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে।’
নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা নির্বাচনের পরিস্থিতি এবং দেশের বর্তমান পরিস্থিতি জানতে চেয়েছেন। তাঁদের সে বিষয়ে অবহিত করা হয়েছে। তাঁদের (চীনা কমিউনিস্ট পার্টি) পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা সব সময় বাংলাদেশের স্থিতিশীলতা চান, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চান। একই সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চান।’
বৈঠকে আলোচনা প্রসঙ্গে পেং জিউবিন সাংবাদিকদের বলেন, ‘তাঁরা দুটি দলের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। আরও অনেক বিষয়ের সঙ্গে নির্বাচন নিয়েও বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে। তবে সেখানে নির্বাচনের বিষয়ে তাঁদের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি। কারণ, এটা তাঁদের কাজ নয়। এটা বাংলাদেশের বিষয় এবং দেশটির জনগণ এটা ঠিক করবে।’
বৈঠকে অংশ নেওয়া বিএনপির প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।
চীনের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন আইডিসিপিসির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপপরিচালক চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, ব্যুরো ফর সাউথ-ইস্ট অ্যান্ড সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের ঝাং গুইউ, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং এবং রাজনৈতিক বিভাগে সংযুক্ত লিউ হংরু।

সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধি দল তাদের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে। এ সময় জরিপের বিভিন্ন ফলাফল ও প্রতিবেদনের নানা দিক নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়।
৩৪ মিনিট আগে
রংপুরের মানুষের ভোটের পছন্দের সঙ্গে উন্নয়নকে যুক্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা।
৩ ঘণ্টা আগে
জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামীকে দায়িত্ব দিলে তারা তরুণ যুবসমাজকে গড়ে তুলবে। তাঁর মতে, দেশের তরুণেরা বিদেশে গিয়ে পড়ালেখা করে আর ফিরে আসে না, কারণ তারা জানে এ দেশে তরুণদের মেধার মূল্যায়ন হয় না।
৪ ঘণ্টা আগে
দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। বিএনপির একাধিক নেতা গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ ঘণ্টা আগে