
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ২৫ ফেব্রুয়ারি (বিডিআর বিদ্রোহ) ঘটনার পেছনে যারা কুশীলব, কিছুটা তো আমরা জানি কারা ছিল। আজ রোববার সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফারুক খান বলেন, ‘আমরা জানি যে সেদিনের ঘটনার কিছুক্ষণ আগে বেগম জিয়ার বাসা থেকে কালো রঙের একটি গাড়ি কোনো ধরনের প্রটোকল ছাড়া বেরিয়ে গেছে। এতে প্রমাণিত হয় যে তিনি জানতেন এমন ঘটনা ঘটবে।’
পিলখানার ঘটনার পেছনে যারা আছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।
মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনায় আমাদের সশস্ত্র বাহিনীর চৌকশ অফিসারদের নির্মমভাবে হত্যা সশস্ত্র বাহিনীসহ আমাদের পুরো দেশবাসীর জন্য একটি দুঃখজনক মর্মান্তিক ঘটনা। এ ঘটনা বিচারের আওতাধীন রয়েছে। বিচারকার্যের যে নিয়ম, সেটা আমাদের অনুসরণ করতে হবে। আমরা যত দূর জেনেছি, এই বিচারকার্য এগিয়ে চলেছে, অনেকটা শেষ পর্যায়ে রয়েছে। নিহতের পরিবার এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যেই এই বিচার কার্যক্রম শেষ হবে।’
তিনি বলেন, ‘আমরা আশা করি, যারা এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত, যারা দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর কখনো ঘটতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার পেছনে যারা আছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।’
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির এই দিনে সকাল ৯টা ২৭ মিনিটের দিকে বিডিআরের বার্ষিক দরবার চলাকালে হলে ঢুকে পড়েন একদল বিদ্রোহী সৈনিক। তাদের একজন তৎকালীন মহাপরিচালকের (শাকিল আহমেদ) বুকে বন্দুক তাক করেন। সূচনা হয় ইতিহাসের সেই নৃশংসতম ঘটনার।
তাদের গুলিতে একে একে লুটিয়ে পড়তে থাকেন সেনা কর্মকর্তারা। ঘটনার ৩৬ ঘণ্টা পর এই বিদ্রোহের অবসান হয়। পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে। পরে পিলখানার ভেতরে আবিষ্কৃত হয় গণকবর। সেখান থেকে উদ্ধার করা হয় সেনা কর্মকর্তাদের লাশ। ৩৬ ঘণ্টার এই হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তা, এক সৈনিক, দুই সেনা কর্মকর্তার স্ত্রী, ৯ বিজিবি সদস্য ও পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হন।
বহুল আলোচিত এ ঘটনায় দায়ের করা মামলায় (পিলখানা হত্যা মামলা) ১৩৯ জনের ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। ১৫ বছর অতিবাহিত হলেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি কোনো মামলার। দুটি মামলার মধ্যে হত্যা মামলার বিচার আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষমাণ। বিস্ফোরক দ্রব্য আইনের অপর মামলাটি এখনো বিচারিক (নিম্ন) আদালতে সাক্ষ্যগ্রহণের গণ্ডি পার হয়নি। হত্যা মামলার আপিল শুনানি কবে শুরু হবে, তাও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
বিশ্লেষকেরা বলছে, ঘটনায় জড়িত ৮০০ জনকে খুঁজে পাওয়া গেছে কিন্তু মাস্টারমাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে—আপনি সাবেক সেনা কর্মকর্তা হিসেবে কী মনে করেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বঙ্গবন্ধু হত্যার বিষয়ে সব মাস্টারমাইন্ডের খোঁজ-খবর আমরা করছি। তাদের খুঁজে বের করতে হবে। ২৫ ফেব্রুয়ারি ঘটনার পেছনে যারা কুশীলব, কিছুটা তো আমরা জানি কারা ছিল। আমরা জানি যে সেদিনের ঘটনার কিছুক্ষণ আগে বেগম জিয়ার বাসা থেকে কালো রঙের একটি গাড়ি কোনো ধরনের প্রটোকল ছাড়া বেরিয়ে গেছে। এতে প্রমাণিত হয় যে তিনি জানতেন এমন ঘটনা ঘটবে।’

ইনু তথ্যমন্ত্রী থাকার সময় হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়। অনুসন্ধানে জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়। ওই রাতে ইসলামিক টেলিভিশনের অফিসে ভাঙচুরও করা হয়।
১ ঘণ্টা আগে
জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণ, বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) আয়োজিত একটি আঞ্চলিক কর্মশালায় অংশ নিতে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি তাইওয়ান সফরের আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা...
৫ ঘণ্টা আগে
জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’। একই সঙ্গে তিনি বলেন, রাজপথে বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ নয়।
১ দিন আগে