
আওয়ামী ভয়াবহ দুঃশাসনে সমগ্র দেশটাই এখন জুলুমের নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ। আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না।’
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ১৪ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার ও কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দায়ের এখন দখলদার আওয়ামী সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। ৭ জানুয়ারির ডামি ও একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতা লোভ আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে।’
বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী রাখা হয়েছে, অন্যদিকে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ সংগঠনসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন ও দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে অবৈধ সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে গ্রেপ্তার হওয়া নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং ‘গণভিক্ষা’ নামে ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল হয়।
১ ঘণ্টা আগে
রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরকারি দলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সাধুবাদ জানাতে পারছি না। কারণ দখল শুধু রাড্ডায় হয়নি, হাজার জায়গায় হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে। সবগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে...
২ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি...
২ ঘণ্টা আগে
দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে এই উপকমিটির উপ-প্রধান করা হবে। পাশাপাশি প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও
২ ঘণ্টা আগে