ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে সংগঠনটির জেলা কমিটির সহকারী প্রচার সম্পাদক মুফতি মাওলানা জাকারিয়া খানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় এই প্রথম হেফাজতের কোন পদধারী নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।
সোমবার সকালে গণমাধ্যমের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ দাবি করে গ্রেফতারকৃত মুফতি মাওলানা জাকারিয়া খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, গত ২৬, ২৭ ও ২৮শে মার্চ হেফাজতের কেন্দ্রীয় নির্দেশে সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা সহ আশেপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিয়ে ব্যাপক হামলা চালায়। সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে হেফাজতের ছাত্র শিক্ষকগণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, রাতে জেলা পুলিশের বিশেষ একটি অভিযানে মুফতি মাওলানা জাকারিয়াকে গ্রেফতার করা হয়। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলা হেফাজতের তাণ্ডবে তিনি সম্পৃক্ত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সারাদেশে আন্দোলন করেছে হেফাজতে ইসলাম। এসব ঘটনায় মোট ৫৫টি মামলা হয়েছে। এসব মামলায় নাম ৪১৪ জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও বেশি।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে