ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রের ঢাকা অঞ্চলের ৭ নম্বর বুথে তিনি এই আপিল করেন।
আপিল জমা দেওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘মাত্র দেড় দিনের মাথায় প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থনে স্বাক্ষর দিয়েছেন। অনেক ভালোবাসা দিয়েছেন। নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। যারা স্বাক্ষর দিয়েছেন, তাঁরা চান আমি নির্বাচনে অংশ নিই। তাঁদের প্রতি সম্মান জানিয়েই আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।’
এ সময় তার আইনজীবী আরমান হোসেন জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪ (৫) এবং নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৫ অনুযায়ী তাঁরা এই আপিল করেছেন। তিনি বলেন, ‘আইনগতভাবে এই আপিলে আমাদের জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি, আপিলের মাধ্যমে ডা. তাসনিম জারা পুনরায় জনগণের প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।’
আইনজীবী আরমান হোসেন বলেন, ‘স্বাক্ষর সংগ্রহের সময় নির্বাচন কমিশনের সার্ভার কাজ না করায় ভোটার এলাকা যাচাই করার সুযোগ ছিল না। তাছাড়া যে ভোটারকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তাঁর জাতীয় পরিচয়পত্রে ভোটার এলাকা হিসেবে ঢাকা-৯ আসনের কথাই উল্লেখ আছে। যেহেতু এটা আমাদের ভেরিফাই করার সুযোগ ছিল না, সে জায়গা থেকে আমাদের এই সমস্যাটি ফেইস করতে হয়েছে। আমরা আশাবাদী, আপিলের শুনানিতে দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং লিগ্যালি আমরা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পারমিজিবল হবো।’
উল্লেখ্য, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন। ওইদিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা সহযোগিতা, ৫০০ শিক্ষার্থীর স্কলারশিপ এবং ‘নলেজ করিডর’ প্রকল্প নিয়ে আলোচনা হয়...
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।
১ দিন আগে
‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন, এটা থেকেই প্রতীয়মান হয় যে...
১ দিন আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
১ দিন আগে