
পবিত্র আল কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাজধানীর রাজারবাগের বিতর্কিত পীরের দরবার থেকে প্রকাশিত আল-ইহসান নামের একটি পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে আজ বৃহস্পতিবার আইনজীবী শেখ ওমর শরীফ এ নোটিশ পাঠান।
নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে মন্তব্যের জন্য ফয়জুল করিমকে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ৬ অক্টোবর ইউটিউবে ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সৈয়দ ফয়জুল করীম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য প্রদান করেছেন। ‘শুধু কোরআন কিচ্ছু না এবং শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি’, এমন বক্তব্য সৈয়দ ফয়জুল দিয়েছেন বলে নোটিশে বলা হয়; যা পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পৃক্ততা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় কার্যক্রম আরও সুসংহত করতে ‘আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২ ঘণ্টা আগে
বেসরকারিকরণের নামে জাতীয় জ্বালানি সম্পদ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা বসুন্ধরাসহ মাফিয়া করপোরেট গোষ্ঠীর হাতে তুলে না দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সরবরাহ এবং অত্যাবশ্যকীয় ওষুধের সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রাখার...
৩ ঘণ্টা আগে
বিএনপির বিরুদ্ধে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
৪ ঘণ্টা আগে
রিজভী বলেন, ‘এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় তাও জানে। এই দেশের ২০ কোটি মানুষ সব সময় তাদের স্বাধীনতা রক্ষায় প্রস্তুত।’
৬ ঘণ্টা আগে