
বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচিকে পাগলামি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার নর্থ-সাউথ রোডে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এবং দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রতিবাদে’ এই প্রতিবাদ সভার আয়োজন করে বিভিন্ন থানা-ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
প্রতিবাদ সভায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য ১৭ কোটি মানুষকে অবরোধ করে এই কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াত। আমি মনে করি এটা পাগলামি ছাড়া আর কিছুই না। এটা সম্পূর্ণভাবে বিকৃত মস্তিষ্কের কাজ, সম্পূর্ণভাবে একটা উন্মাদনা।’
খোকন বলেন, ‘বিএনপি-জামায়াতের এই দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে জনগণের জানমালের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার জন্য। আমরা রাজপথে আছি এবং রাজপথেই থাকব।’
বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির মধ্যেও পুরান ঢাকায় ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, অফিস-আদালত খোলা রয়েছে জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘বিএনপির অবরোধ করার এই হঠকারিতামূলক সিদ্ধান্ত জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে। আমরা আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে আছি, জনগণের সঙ্গে আছি, জনগণের পাশে আছি। জনগণের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসন পাশে আছে। এ ছাড়া জনগণের সাহায্য-সহযোগিতার জন্য আওয়ামী লীগের প্রতিটা নেতা-কর্মী প্রধানমন্ত্রীর নির্দেশে রাজপথে অবস্থান করছে এবং করবে।’
তিনি বলেন, ‘অবৈধ অবরোধের প্রতিবাদে পুরান ঢাকায় আজকে আমরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি। আমরা অতীতে যেভাবে শেখ হাসিনার পাশে ছিলাম, ভবিষ্যতে যেকোনো সংকট-সম্ভাবনায় পুরান ঢাকার মানুষ শেখ হাসিনার সঙ্গে থাকবে, ইনশা আল্লাহ।’
প্রতিবাদ সভা শেষে দুপুর ১২টার দিকে মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে পুরান ঢাকার নর্থ-সাউথ রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি ইংলিশ রোডের তাঁতীবাজার মোড় ঘুরে আবার নর্থ-সাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় গিয়ে শেষ হয়।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৭ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১০ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১২ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে