
বিদেশে একটি দল বা ব্যক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাজনীতির জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ‘বিদেশে বসে শুধুমাত্র একটি দল বা ব্যক্তির সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাজনীতির জন্য একটি অশনিসংকেত।’
আজ শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।
এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজকের পত্রিকা বলেন, দেশে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। তারা সকল রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে বসছে। সেই জায়গা থেকে দেশের বাইরে গিয়ে বিদেশে বসে শুধু একটি দল বা ব্যক্তির সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাজনীতির জন্য একটি অশনিসংকেত।
আরিফুল ইসলাম আদীব আরও বলেন, ‘আমরা আগেও দেখেছি, এক ব্যক্তি বিভিন্ন বিষয়ে এককভাবে সিদ্ধান্ত দিত, এটা অনেকটা তেমন। আমাদের দাবি থাকবে, যেহেতু জাতীয় কমিশন আছে, তারা সকল রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডার, বিভিন্ন শ্রেণি-পেশার এবং শহীদ পরিবারের মতামত নিয়ে যেন এটা হয়।’
তিনি আরও বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, রাষ্ট্রের কাঠামোগত জায়গায় মৌলিক সংস্কার এবং বিচার সম্পন্ন করে নির্বাচন যেকোনো মাসে হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং তার সক্ষমতা যাচাইয়ের জন্য স্থানীয় নির্বাচন হতে পারে।
নাগরিক পার্টির এই নেতা বলেন, দেশের সিদ্ধান্ত দেশে বসে নেওয়া উচিত। এক ব্যক্তি, এক দলনির্ভর এমন আলোচনা জাতি হিসেবে আমাদের ব্যথিত করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক...
১৬ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ সরকারবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন এবং সরকারকে বেকায়দায় ফেলার ও বিশৃঙ্খলা করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগে আরও বলা হয়, পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ
১৬ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
১ দিন আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
১ দিন আগে